মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এবার মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত শুরু!

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ চার অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই।

বুধবার (১১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গত ১৮ জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, ‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মানহানির মামলা করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

এদিকে, ওইদিন শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই কুমিল্লাকে নির্দেশ দেন।

সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমানকে গত ৯ আগস্ট মামলার তদন্তভার দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০