সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

তালেবানের ডাকে ঘর ছেড়েছে দেশের কিছু মানুষ: ডিএমপি কমিশনার

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানোর পর বাংলাদেশের কিছু মানুষ ঘর ছেড়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, এখন পৃথিবী সাইবার নির্ভরশীল। এই মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা তাদের সব ধরনের তৎপরতা চালাচ্ছে, কর্মী সংগ্রহ করছে।

তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে আফগানিস্তানে পৌঁছার চেষ্টা করছে, কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের বিষয়ে বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। কঠোর নজরদারি রয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে। জঙ্গিদের ক্ষেত্রে ১৫ অগাস্ট খুবই গুরুত্বপূর্ণ। এদিক বিবেচনা করে তারা সব ধরনের চেষ্টা করবে। আমরা মনে করি না, তাদের যে গ্রুপটি ধাপে ধাপে উন্নতি ঘটিয়েছে, তাদের পুরো গ্যাংটা ধরা পড়ে গেছে।

এক প্রশ্নে তিনি বলেন, তবে আমরা আশংকা উড়িয়ে দিচ্ছি না। সর্বোচ্চ মেধা এবং গুরুত্ব দিয়ে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা তৎপর আছি।

তিনি বলেন, নিরাপত্তার প্রয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশীর পর আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। পাশপাশি তল্লাশী, ব্লক রেইড, চেকপোস্ট, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাজও চলবে।

ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান কেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে বলে জানান তিনি।

সকালে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতারা প্রবেশ করবেন জানিয়ে তিনি বলেন, পরে জনসাধারণের জন্য এসব জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930