শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

শোক দিবস : চন্দ্রগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থ্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে চন্দ্রগঞ্জ ইউপির বটগাছতলা নামকস্থানে সিয়াম ফিলিং স্টেশন চত্তরে স্থানীয় বসুদুহিতা ওয়ার্ড ছাত্রলীগ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, ৭নং বসুদুহিতা ওয়ার্ডের মেম্বার ও কৃষকলীগ নেতা মো. সেলিম।

বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও ছাত্রলীগ নেতা শাহপরান শাকিল।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক আরজু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি এম মাসুদুর রহমান, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, খুনিরা জাতির জনককে হত্যা করতে পারলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত পলাতক আসামিদের খুঁজে বের করে দেশে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। আলোচনা শেষে অসহায় ও দুস্থ্য মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০