শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে চন্দ্রগঞ্জ থানার ওসির ঈদ সামগ্রী বিতরণ

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন গ্রাম প্রতিরক্ষা সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন।

বিশেষ প্রতিনিধি :

তিনটি ইউনিয়নের ৩০ জন গ্রাম পুলিশ (চকিদার-দফাদার) সদস্যের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। রোববার (২৫ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ থানার গোলঘরে ঈদ সামগ্রী হিসেবে লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই আবু সাঈদ, সাংবাদিক আলী হোসেন ও সাংবাদিক মো. আলাউদ্দিন।

ওসি মো. মোক্তার হোসেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রাম পুলিশ সদস্যদেরকে লুঙ্গি ও পাঞ্জাবী উপহার দিয়েছি। ওসি আরো বলেন, গ্রামের আইন-শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশকে সার্বিকভাবে সহায়তা করেন চকিদার দফাদাররা। তাদের আন্তরিক প্রচেষ্টায় চন্দ্রগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে।

গ্রাম পুলিশ সদস্যরা ঈদ উপলক্ষে থানার ওসির পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০