শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নোয়াখালীর ইউপি নির্বাচনে আ.লীগের ৯ ও ৪ বিদ্রোহী প্রার্থীর জয়

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ৯ জন ও ৪ বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। বিদ্রোহীদের মধ‍্যে  দুইজন সুবর্ণচরে, দুইজন হাতিয়া জয়ী হন।

সুবর্নচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিমেন্দু কুমার পাল এবং হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত দশটায়  রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের এ চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হচ্ছিল।

সুবর্ণচরে বিজয়ী প্রার্থীরা হলেন, চর ওয়াপদা ইউনিয়নে আবদুল মান্নান (নৌকা), চরবাটায় আমিনুল ইসলাম ওরফে রাজিব (নৌকা), পূর্ব চরবাটায় আবুল বাশার মঞ্জু (নৌকা), চর আমান উল্যাহ অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), চর ক্লার্ক আইনজীবী আবুল বাশার ডিপটি (আওয়ামী লীগের বিদ্রোহী), মোহাম্মদপুরে মহি উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী)।

অপরদিকে হাতিয়ার সাতজন বিজয়ী প্রার্থী হলেন চরকিং মহি উদ্দিন আহমেদ (নৌকা), চর ইশ্বর মো. আলা উদ্দিন ওরফে আজাদ (নৌকা), বুড়িরচরে ফখরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), তমরুদ্দি মো. রাশেদ উদ্দিন (নৌকা), সোনাদিয়া মেহেদী হাসান (নৌকা), জাহাজমারা আইনজীবী মাসুম বিল্লাহ (আওয়ামী লীগের বিদ্রোহী) ও নিঝুম দ্বীপ মো. দিনাজ উদ্দিন (নৌকা)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০