রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট লোকমান র‌্যাবের হাতে গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

বিপুল পরিমাণ ইয়াবা টেবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার বিকেলে তাকে ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

এরআগে বেগমগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাকে নোয়াখালীর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লোকমান হোসেন (৫৩) এর বিরুদ্ধে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামের তলবসেন বাড়ির সামনে ইয়াবাসহ মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এসময় শীর্ষ ইয়াবা কারবারি লোকমান হোসেনকে আটক এবং তার হেফাজতে থাকা ৬টি কৌটা ভর্তি ১৮শ’ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

যার আনুমানিক বাজার মূল্যা ৩ লাখ ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামি লোকমান হোসেন চৌপল্লী গ্রামের তলবসেন বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে। র‌্যাব আরো জানায়, লোকমান হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, বেগমগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১