শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

তৃতীয় ধাপের নির্বাচন : ১,০০৩ ইউপিতে প্রার্থী ৫৩,৮০১

আকাশবার্তা ডেস্ক : 

তৃতীয় ধাপে দেশের ১০০৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৩ হাজার ৮০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ন-সচিব এস এম আসাদুজ্জামান এতথ্য জানিয়ে বলেন, মঙ্গলবার (২ নভেম্বর) এই ধাপে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো।

আসাদুজ্জামান জানান, মাঠপর্যায় থেকে ইসি সচিবালয়ে আসা তথ্য থেকে জানা যায়, তৃতীয় দফার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ হাজার ২৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৪৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৩ হাজার ৫৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ হাজার ৪৬৯ টি এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে।

দলীয় প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৯৮১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮, জাতীয় পার্টি ১৮৭, জাকের পার্টির ৬৪, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৫ জন প্রার্থী দিয়েছেন।

ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। তৃতীয় ধাপে ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০