মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে স্থানীয় একটি দৈনিকে “কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে চলছে অনিয়ম ও লুটপাট” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এর শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের উপাধ্যক্ষ সরকার মোঃ জোবায়েদ আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

লিখিত বক্তব্যে উপাধ্যক্ষ সরকার মোঃ জোবায়েদ আলী উপস্থিত সাংবাদিকদের জানান, বিগত কয়েক বছর থেকে এ কলেজে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে শিক্ষার্থীরা। কখনো ফলাফল বিপর্যয় ঘটেনি। অথচ পত্রিকাটিতে উদ্দেশ্যমূলকভাবে কলেজের ফলাফল বিপর্যয়ের কথা বলা হয়েছে। এদিকে কলেজের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হওয়ায় এখানে অনিয়ম ও দুর্নীতি করার কোন সুযোগও নেই। কলেজের আভ্যন্তরীণ উন্নয়ন কর্মকান্ডে একটি মহল কাজ করার সুযোগ না পাওয়ায় তাদের প্ররোচনায় মিথ্যা তথ্যের ভিত্তিতে পত্রিকাটি উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করে কলেজের সুনাম ক্ষুন্ন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ প্রকাশিত এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০