শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুর সদরের ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে বিদ্রোহীসহ ৯৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামীলীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৭ ও সাধারণ সদস্য পদে ৭৮০ জন মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন, সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক।

এরআগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের শোডাউন নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

এদিন দুপুরে ও বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক বাদল, উত্তরজয়পুর ইউনিয়নে মিজানুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আইনুল আহম্মেদ তানভীর ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) নুরুল আমিনসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভবানীগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, উত্তরজয়পুর ইউপিতে ৮ জন, হাজিরপাড়া ইউপিতে ৬ জন ও চন্দ্রগঞ্জ ইউপিতে ৬ জনসহ মোট ৯৯জন চেয়ারম্যান প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন ফরম দাখিল করেন।

বাছাই আগামী ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০