মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : 

রাজশাহীতে ইফতেখার আল আমিন (৩৭) নামের এক পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগরপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে উপ-পরিদর্শক ইফতেখায়েরের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পরে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ আরও জানায়, ওই এসআইয়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারই কলহের জেরে এ ঘটনাটি ঘটিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি (আহত উপ-পরিদর্শক) থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এরইমধ্যে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ সাংবাদিকদের জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার বিশেষ অঙ্গ কাটা হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০