শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে উন্নয়ন নিশ্চিত করতে নৌকায় ভোট চাই

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

জার্মানির বার্লিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আইনুল আহমেদ তানভীর লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তাঁর বাবা প্রবীণ আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইনুল আহমেদ তানভীর বলেন, “চন্দ্রগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই। যোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতার খাতিরে দলমত নির্বিশেষে চন্দ্রগঞ্জ ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ।” তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে চান বলেও মন্তব্য করেন।

এসময় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবীণ আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন বলেন, “বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়া বড়ই সৌভাগ্যের বিষয়। আমার ছেলে আইনুল আহমেদ তানভীর জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।”

তিনি আরো বলেন, “আগামী দিনে চন্দ্রগঞ্জকে পৌরসভা এবং উপজেলা করার পথ সুগম করতে নৌকার বিজয় সুনিশ্চিত করবে এই এলাকার জনগণ। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জন করতে চাই।”

প্রসঙ্গত; লক্ষ্মীপুর জেলার এমন একটি ইউনিয়ন চন্দ্রগঞ্জ। যেখানে পূর্ণাঙ্গ একটি থানা, একটি হাইওয়ে থানা, একটি সাব রেজিস্ট্রি অফিস, এমপিওভুক্ত একটি বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০