মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

‘সামরিক-বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করার বিকল্প নেই’

আকাশবার্তা ডেস্ক :

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশকে সামনে এগিয়ে নিতে সামরিক ও বেসামরিক প্রশাসনের একসঙ্গে কাজ করার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেই এখানে এসেছি এটা ইন্ডিকেট করে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আমরা সোনার বাংলা গড়ার যে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়েছি, সেখানে সামরিক-অসামরিক প্রশাসন একসঙ্গে কাজ না করলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

‘আমরা এটা আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে এটার কোনো বিকল্প নেই যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ’

বেসামরিক প্রশাসনের সঙ্গে সামরিক প্রশাসনের সুসম্পর্ক রয়েছে জানিয়ে জেনারেল শফিউদ্দিন বলেন, বর্তমানে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে অসামরিক প্রশাসনের সঙ্গে। আমরা এটাকে ক্যাপিটালাইজড করে আরও এগিয়ে যেতে চাই।

সেনাপ্রধান বলেন, যে কোনো কাজ একসঙ্গে করার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো পরিবেশের জন্য ভালো সম্পর্ক গুরুত্বপূর্ণ।

‘আমি ফোকাস করেছি যেন আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। যত যোগাযোগ হবে তত গ্যাপ কমবে। কমিউনিকেশন গ্যাপ যত কম হবে তত আমাদের কাজ করা সহজ হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১