মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারলেন চীনা নাগরিক, ভাইরাল ভিডিও

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের দিকে এক বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কাজকে অসদাচরণ বলে মন্তব্য করেন অনেকে।

ওই ভিডিওতে দেখা যায়, চীনের ওই নাগরিক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস…মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন। এ সময় ওই বিদেশিকে অশ্লীল ভাষায় কথা বলতেও শোনা যায়।

জানা গেছে, চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়ি তার অফিসের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই চীনা নাগরিকের গাড়ি রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য আটকিয়ে কাগজ চেক করছিলেন। এতে নির্দিষ্ট গন্তব্যে যেতে দেরি হতে থাকায় কোনো একটি পোশাক কারখানায় চাকরি করা ওই চীনা নাগরিক ট্রাফিক পুলিশের দিকে টাকা ছুঁড়ে মারেন।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজ চেক করছিলেন। কাগজ চেক করার সময় চালকের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। এদিকে কাগজ চেক করতে সময় লাগছিল বলে গাড়িতে থাকা ওই চীনা নাগরিক বিরক্ত হয়ে এ ঘটনা ঘটায়। সে হয়তো ভেবেছে টাকার জন্য তার গাড়ি থামিয়েছিল পুলিশ।

তিনি বলেন, পুলিশ টাকার জন্য গাড়ি থামিয়েছিল এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্পূর্ণ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ঠিক কি ঘটেছিল। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১