শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভরিতে ১৮৬৬ টাকা বেড়েছে সোনার দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 

দেশের বাজারে প্রতি ভরি সোনার এক হাজার ৮৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়।

বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৭৩ হাজার ১৩৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা।

বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা।

সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০