সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন

বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮টি সংগঠন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।

এর আগে মঙ্গলবার বিকেলের ১৮ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয় তারা। বৈঠকে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা।

বুধবার উচ্চ আদালতের নির্দেশনা আসার আগ পর্যন্ত বয়কট -এর খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেতারা। বিকেলে আদালতের নির্দেশনা আসার পর এফডিসিতে ফের বৈঠকে বসে ১৮ সংগঠনের নেতারা। তখনই জায়েদ খানকে বয়কট -এর কথা জানানো হয়।

এ বিষয়ে খোরশেদ আলম খসরু বলেন, জায়েদ আমাদের কোনো সংগঠনকে মানেন না। যেহেতু তিনি নিজের মেজাজ-মর্জি অনুসারে চলেন তাই সংগঠনগুলোরও তাকে আর দরকার নেই। আমরা কেউই জায়েদের সঙ্গে কাজ করব না। যদি কোনো সংগঠনের কোনো সদস্য জায়েদের সঙ্গে কাজ করেন তাহলে সংশ্লিষ্ট সংগঠন সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দরকার পড়লে সদস্যপদও বাতিল করা হবে।

এদিকে সংগঠনগুলোর নেতারা ২৮ জানুয়ারি নির্বাচনের পর থেকেই জায়েদ খান ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। তাদের দাবি, এই দু’জনে যোগসাজশে নির্বাচনের দিন অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেয়নি এফডিসিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১