সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘গ্রামকে শহর করার প্রধান হাতিয়ার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা’

আকাশবার্তা ডেস্ক :

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম কে শহর করার ঘোষণা দিয়েছেন। সেটা করার প্রধান হাতিয়ার স্থানীয় সরকারের জলপ্রনিধিরা। আপনারা মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন সেই ওয়াদা কখনো ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শরীয়তপুরের সখিপুর থানার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ইউএনও তানভীর আল নাসীফ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, চরসেনসাস ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মাল, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস মোল্লা, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক বাবু, আরশিনগর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সরদার প্রমূখ।

নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশে পানি সম্পদ উপমন্ত্রী শামীম আরও বলেন, এলাকার মানুষ যে আশা আকাঙ্খা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার প্রতিদান দিতে হবে। মনে রাখবেন দিন শেষে কিন্ত আমাদের ভোটারদের কাছেই যেতে হবে। কাজেই জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। সেবক হিসেবে কাজ করলে মানুষ ভোট দিয়ে বার বার নির্বাচিত করবে।

তিনি বলেন, আপনারা জনগণের কল্যাণে কাজ করতে যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথটা কখনো ভুলবেন না। উন্নয়নের যে গতি ধারা সৃষ্টি করেছি সেটাও অব্যাহত রাখতে হবে। এখানে থেমে থাকলে চলবে না।

এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে, নিজের স্বার্থ না দেখে পরের স্বার্থে কাজ করা, জনগণকে কতটুকু দিতে পারলাম, কতটুকু তাদের জন্য করতে পারলাম, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতটুকু আপনি দিতে পারবেন তাতেই আত্মতৃপ্তি, নিজের ভোগ-বিলাসের জন্য রাজনীতি না। রাজনৈতিক নেতা হতে হলে জনকল্যাণে কাজ করতে হয়, নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হয়। জাতির পিতা সেই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন। আশা করি সেই আদর্শ নিয়েই আপনারা চলবেন। তাহলে আপনার নেতৃত্বও থাকবে, জনগণের আস্থা-বিশ্বাসও অর্জন করতে পারবেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় থেকে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করে সেই অর্থ দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এদের কোন দেশপ্রেম নেই, দেশের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই দেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা চক্রান্ত করছে। বিএনপি দেশকে ধ্বংস করা, লুটপাট করা, জঙ্গীবাদ-সন্ত্রাস সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু দেশের জনগণের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে যে, কোন অসত্য অপ্রপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির সব আন্দোলন সংগ্রামে যুক্ত থেকেছে। বাঙালির সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। বাঙালির সবচেয়ে বড় অর্জন আমাদের যে মহান স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930