সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা এবং আদালতে মামলা লড়তে প্রতিনিধি নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি প্রচেষ্টা অব্যাহত আছে। (বিষয়টি সুরাহার জন্য) আমাদের হয়ে কথা বলার জন্য মামলা লড়ার জন্য প্রতিনিধি নির্বাচিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্তভাবে আইনি পদক্ষেপের দিকে যাব কি না, সেটা এখনই বলব না। তবে আমরা তিনটি আইনি পরামর্শক সংস্থার সঙ্গে কথা বলেছি। সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নিয়ে এ সপ্তাহে একটা সিদ্ধান্তে নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসে সচিব ও ব্যবসায়ী পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এসব আলোচনা দুই পক্ষকে একে অন্যের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৃতীয় দেশের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা মোকাবিলার যথেষ্ট সামর্থ্য বাংলাদেশের আছে। সেটা আইনানুগ হোক কিংবা কূটনৈতিক উদ্যোগ। খুব পরিষ্কারভাবেই বলছি, এখানে আমরা কোনো রাষ্ট্রকে যুক্ত করতে চাই না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930