সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এসএসসি-এইচএসসিতে এবারও থাকছে না নির্বাচনী পরীক্ষা

শিক্ষা ডেস্ক :

এ বছরও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থাকছে না। অর্থাৎ এসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না। এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল থাকবে ৩০ নম্বরের (উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বরের।

এছাড়া মানবিক বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে সৃজনশীল থাকবে ৪০ নম্বরের (উত্তর দিতে হবে চারটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বরের। তবে কোনো বিষয়ের প্রথম পত্র (যেমন- বাংলা, ইংরেজি) ৫৫ নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরের। দুই পত্র মিলে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31