আকাশবার্তা ডেস্ক :
শনিবার (৫ মার্চ) বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।
রোববার তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ রোববার (৬ মার্চ) সকাল ১১টায় রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে চার জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার গণমাধ্যমকে বলেন, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চার জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।