সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আগামীকাল বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচার কাজ

আইন আদালত ডেস্ক : 

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকবে।

শনিবার (১৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২০ মার্চ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কাজ বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ১০টায় হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহ মাঠে সাবেক এই রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সাহাবুদ্দীন আহমদ আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

সাহাবুদ্দীন আহমদ ১৯৭২ সালের ২১ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। একই বছরের ১৮ ডিসেম্বর তার নিয়োগ স্থায়ী করা হয়। ১৯৮০ সালের ৮ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। ১৯৯০ সালের ১৪ জানুয়ারি তিনি দেশের ষষ্ঠ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান।

এরশাদ সরকারের পতনের পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ১০ অক্টোবর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবার বিচারাঙ্গনে ফেরেন। ১৯৯৫ সালের ১ জানুয়ারি তিনি অবসরে যান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে আবার রাষ্ট্রপতি করা হয়।

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোণার কেন্দুয়া থানার পেমল গ্রামে জন্মগ্রহণ করা সাহাবুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে অর্থনীতিতে স্নাতক করেন। এরপর ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।

তার স্ত্রী আনোয়ারা আহমদ ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান। পাঁচ সন্তানের জনক সাহাবুদ্দীন আহমেদের বড় মেয়ে ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সিতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়া, তার এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং আরেক মেয়ে যুক্তরাজ্যে বসবাস করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১