আকাশবার্তা ডেস্ক :
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ ৯ জনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের হোসেনবাগ থেকে রোববার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, আটকের পর তাদের রূপসী-৯ জাহাজে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর জাহাজটিসহ তাদের নারায়ণগঞ্জে আনা হবে।
এর আগে মুন্সীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে রূপসী-৯ জাহাজটি আটকের কথা জানিয়েছে পুলিশ।
নৌপুলিশের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি ঠেলে ডুবিয়ে দেয়ার পর জাহাজটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর চালক ও সুকানিরা। তবে অবস্থা বেগতিক দেখে মুন্সীগঞ্জে মেঘনার নদীর একটি ডকইয়ার্ডে জাহাজটি রেখে তারা সটকে পড়েছিল।