সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে রামগতি উপজেলার দক্ষিণ টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করে। এসময় পাশর্^বর্তী সয়াবিন ক্ষেতে তার মরদেহ ফেলে রাখা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ১৪ জানুয়ারি ২০১৭ সালে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। পরে সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠায় পুলিশ।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১