শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার’

আকাশবার্তা ডেস্ক : 

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন সব ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর নিকট পাঠানোর লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর, বিকাশ এবং নগদের মধ্যে সংশোধিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিকাশ এবং নগদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশের সুবিধা সব নাগরিকের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া ভাতাগুলো নির্বিঘ্ন করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ডাটাবেজ প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জিটুপি পদ্ধতিতে প্রায় এক কোটি ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাচ্ছেন। সম্পাদিত চুক্তির ফলে ভাতাভোগীরা আরও সহজেভাবে ভাতার অর্থ পাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০