সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ আরজু বেগমকে হত্যার দায়ে তার স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কামাল সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদি জগলুর রহমান দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, কামাল উদ্দিন যৌতুকের দাবিতে আরজু বেগমকে বিভিন্ন সময় নির্যাতন করতো। সর্বশেষ ২০০৯ সালের ২ জানুয়ারি হুমকি ও রাত ৯টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত যে কোন সময়ে আরজু বেগমকে নির্যাতন (মারধর) করে হত্যা করা হয়।

পরে ৪ জানুয়ারি নিহতের বড় ভাই জগলুর রহমান বাদি হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যায় আদালতে কামাল দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালত তার মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১