শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রেসিডেন্টের বাসভবনে হামলাচেষ্টা, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মুখে প্রেসিডেন্টের বাসভবনের সামনে অগ্নিসংযোগের চেষ্টাসহ সহিংসতার পরই রাজধানী কলম্বোয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ কারফিউ জারি করা হয়। খবর রয়টার্স ও আল জাজিরার।

জানা গেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের বাইরে চলতে থাকা বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পরে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোতাবায়ার বাসভবনের দিকে যাওয়ার রাস্তায় একটি বাসে আগুন লাগানোর আগে বিক্ষোভকারীরা, একটি পাঁচিল ভেঙে দেয় এবং পুলিশের দিকে ইট ছোঁড়ে। বিক্ষোভকারীরা এসময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর একটি বাস ও একটি জিপে আগুন লাগিয়ে দেয়।

বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক ১০-১২ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর শুরু থেকেই দেশটির মানুষ ৯২ শতাংশ পেট্রোল ও ৭৬ শতাংশ ডিজেল বেশি দাম দিয়ে কিনেছে। কিন্তু, দেশটিতে এখন তেল ও কয়লার ঘাটতি দেখা দিয়েছে। আর্থিক সংকট থাকায় এ দুটি জ্বালানি আমদানি করতে পারছে না দেশটির সরকার।

১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের করে শ্রীলঙ্কা। অর্থনীতিতে কখনও খারাপ হয়নি দক্ষিণ এশিয়ার এ দেশটি। গৃহযুদ্ধের সময় অত্যাধিক সামরিকখাতে ব্যয় শ্রীলঙ্কার অর্থনীতিকে চাপে ফেলেছিল। করোনা পরিস্থিতির কারণে পর্যটন শিল্প প্রায় স্থবির হয়ে যায়। যার প্রভাব পড়েছে বিদেশ থেকে আসা আয়ের ওপর।

এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে লঙ্কান সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮