শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়ন পরিষদের বর্ষপুর্তি উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনের প্রথম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় মান্দারী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মান্দারী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম।

ইউপি সদস্য ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান খাঁন, মান্দারী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিম মিন্টু মেম্বার, যুগ্ম আহ্বায়ক কুদ্দুছ পাটোয়ারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলাওয়ার হোসেনসহ মান্দারী বণিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে ১৪নং মান্দারী ইউনিয়নে বিগত একবছরে রাস্তা-ঘাটের উন্নয়ন, টিআর, কাবিখা, এলজিইডি, শিক্ষাপ্রকৌশল খাতের উন্নয়ন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা খাতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন এবং চলমান কাজের অগ্রগতির ফিরিস্তি জনসম্মুখে তুলে ধরেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮