সোমবার ৯ই মার্চ, ২০২৬ ইং ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জে ৫০টি পরিবার পেল আ.লীগ নেতার দেওয়া সেলাই মেশিন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অসচ্ছল ৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ডেলিকেট গ্রুপের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। সোমবার (১৮ এপ্রিল) সকালে দেলোয়ার ফাউন্ডেশনের ব্যানারে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বআলাদাদপুর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক বশির আহমেদ, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল পাটওয়ারী, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফিরোজ মাহমুদ বাক্কিসহ আরো অনেকে।

বক্তারা বলেন, লোক দেখানো দান-অনুদান না করে দরিদ্র পরিবারগুলোতে সচ্ছলতা ফেরাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। এক্ষেত্রে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের কর্মসূচিটি যুগোপযোগী এবং প্রশংসনীয় হয়েছে। আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের মতো বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।

এদিকে বিনামূল্যে পাওয়া এই সেলাই মেশিন দিয়ে কাজ করে স্বাবলম্বী হতে চান উপকারভোগীরা।

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খুঁজে খুঁজে পারিবারিকভাবে অসচ্ছল কিন্তু সেলাইয়ের কাজে দক্ষ এমন ব্যক্তিকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আগামীতেও এমন কর্মসূচি চলমান রাখবেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১