সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এক সপ্তাহে স্বর্ণের দাম সর্বনিম্নে

অর্থ বাণিজ্য ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। মূলত ঊর্ধ্বমুখী ডলার ও ট্রেজারি ইল্ড মূল্যবান ধাতুটির চাহিদাকে অব্যাহতভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ কারণেই দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের দাম ১ হাজার ৯৪৪ ডলার ৬ সেন্টে নেমেছে, যা ১১ এপ্রিলের পর সর্বনিম্ন। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের দাম ১ হাজার ৯৪৪ ডলার ৮০ সেন্টে নেমেছে।

এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছিল। শক্তিশালী ডলার ও ট্রেজারি ইল্ড সেফ হ্যাভেন খ্যাত ধাতুটির চাহিদাকে আচ্ছাদিত করে ফেলায় এমনটা ঘটে।

ওয়ান্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক জেফরি হেলি বলেন, ডলারের বিনিময় মূল্য এখনো বলিষ্ঠ রয়েছে। এছাড়া চীন তাদের এক ও পাঁচ বছরের ঋণের প্রাইম রেট কমিয়ে আনছে। এতে এশিয়ায় স্বর্ণের বাজারে নিম্নমুখিতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য বলছে, ডলারের দাম সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারে বিনিময় হওয়া স্বর্ণ আকর্ষণ হারাচ্ছে।

অন্যদিকে মার্কিন ট্রেজারি ইল্ড অব্যাহতভাবে বেড়ে কয়েক বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আগ্রাসীভাবে মুনাফার হার বাড়ানোর জন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930