মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মোরসালিন হত্যা : ১৫০ জনের নামে মামলা

আকাশবার্তা ডেস্ক :

নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে দোকান কর্মচারী মো. মোরসালিন মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে এ মামলায় আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে মোরসালিনের বড় ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আজ শুক্রবার (২২ এপ্রিল) নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় মোরসালিন (২৬) আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে জানা গেছে, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মোরসালিনের মৃত্যু হয়েছে।

মোরসালিন কুমিল্লার তিতাস উপজেলার বাডাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মোরসালিন দ্বিতীয়। এছাড়া মুরসালিন এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রীর নাম মিতু আক্তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১