রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাবার কোলে গুলিতে নিহত শিশু, অস্ত্রের জোগানদাতা জুয়েল গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে চার বছরের শিশু তাসপিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রের জোগানদাতা সাকায়েত উল্যাহ ওরফে জুয়েলকে (২৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জুয়েল ওই গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে।

তাসপিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমন ওরফে মামুন উদ্দিন (২৩) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তিন দিন আগে জুয়েলের কাছ থেকে ২০ হাজার টাকা দিয়ে একটি অস্ত্র ভাড়া করার কথা স্বীকার করেন। ওই স্বীকারোক্তি দেওয়ার পর পুলিশ জুয়েলকে গ্রেপ্তারে অভিযান চালায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাবজেল হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন, অভিযুক্ত জুয়েল লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অবস্থান করছেন। এরপর রাত একটার দিকে তাঁরা একটি বাড়ি থেকে জুয়েলকে আটক করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০