মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ আইস উদ্ধার

আকাশবার্তা ডেস্ক : 

টেকনাফ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ও বিয়ার উদ্ধার করেছে।

বিজিবি ২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানিয়েছেন, অভিযানে ১ কেজি ৫৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, ১৯০ ক্যান বিয়ার, ৩২০ প্যাকেট বার্মিজ বিড়ি এবং ৯ হাজার ৩শ’ মিয়ানমার মুদ্রা (কিয়াট) উদ্ধার করা হয়েছে। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, গত রবিবার রাত ১১টায় নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার ৩শ’ কিয়াট (মিয়ানমারের মুদ্রা), ৩৫ প্যাকেট লাচ্ছা সেমাই এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

অপরদিকে, সোমবার (২৫ এপ্রিল) রাত ১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কারিঙ্গাঘোনা এলাকা থেকে মিয়ানমার থেকে পাচারকালে ৩২০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।

এছাড়া ভোর ৪টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে পাচারকালে মালিকবিহীন ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভোর পৌনে ৫টায় সাবরাং জিন্নাখাল এলাকায় তিন চোরাকারবারিকে বস্তা কাঁধে বেড়িবাঁধ অভিমুখে আসতে দেখে বিজিবি গুলি চালিয়ে গতিরোধের চেষ্টা করে। কিন্তু পাচারকারীরা এসময় বস্তা ফেলে কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ১ কেজি ৫৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং ১৪২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১