সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এবারের ঈদযাত্রায় যানজট নেই : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

এবারের ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির ধীরগতি থাকলেও যানজট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

প্রতি বছর ঈদে বাড়ি ফেরার সময় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খানাখন্দে ভরা সড়ক, অনেক স্থানে সড়কের নির্মাণকাজ করায় এবং অতিরিক্ত যাত্রী চাপের কারণে দুর্ভোগ চরমে পৌঁছায়।

গত দুই বছর করোনাভাইরাস মহামারির কারণে ঈদের ঘরমুখো মানুষের চাপ ছিল না। দুই বছর পর এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক-মহাসড়কে।

শুক্রবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের খবর পাওয়া গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও গাড়ির চাপ আছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদে বাড়ি ফেরার সময় মহাসড়কে গাড়ির চাপ থাকলেও ধীরগতিতে চলছে গাড়ি।

পথে পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930