সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা

আকাশবার্তা ডেস্ক :

আজ আবহাওয়া পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। 

বুধবার (৪ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে আমরা পূর্বাভাস দিয়েছি। আমরা ধারণা করছি আগামী পরশু দিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে এটা নিশ্চিত। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে এই লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির সর্বশেষ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। যার নাম হবে আসানি (শ্রীলঙ্কার দেওয়া নাম)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31