মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রেমিকের বাসায় তরুণীর অবস্থান, বিয়ে না করলে আত্মহত্যা

এক্সক্লুসিভ ডেস্ক :

বরগুনায় প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক তরুণী। গত বৃহস্পতিবার থেকে ওই প্রেমিকের বাসার সামনে অনশনে বসেছেন তিনি। এ ঘটনায় গা-ঢাকা দিয়েছে প্রেমিক মাহমুদুল হাসানের পরিবার। তিনি বলেন, তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একপর্যায়ে প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে আমি এখানেই আত্মহত্যা করবো।

তরুণীর প্রেমিকের নাম- মাহমুদুল হাসান। তিনি বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর কাঠপট্টি এলাকায় থাকেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) সিভিল প্রকৌশল বিভাগে অধ্যয়ন করেন।

আর ওই তরুণীর বাড়ি জামালপুরের সড়িষাবাড়িতে। রাজধানীর উত্তরার একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনার সুবাদে সেখানেই থাকেন।

দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের বিষয়ে ওই তরুণী জানান, মাহমুদুল হাসান আগে রাজধানীর উত্তরায় থাকতেন। একই এলাকায় থাকার কারণে তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। আর তার তিন বছর পর পরিণয়ের প্রতিশ্রুতি। তবে কয়েকদিন ধরে মাহমুদুল তাকে এড়িয়ে চলতে শুরু করেন।

তরুণী বলেন, আমি সর্বস্ব হারিয়ে এখানে এসেছি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমি এখানে আত্মহত্যা করবো।

এর সমাধানে মাহমুদুলকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, চান্দখালি ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়ে তরুণীকে নিরাপত্তা দেয়া হচ্ছে। তাকে আইনগত সহায়তা দিয়ে পরিবারের মাধ্যমে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহিন বলেন, বিষয়টি আমি জেনেছি। পুলিশ ওই তরুণীর নিরাপত্তা দিচ্ছে। তাকে সব ধরনের আইনগত সহায়তা দেয়া হবে। বিষয়টির সমাধানের জন্য উভয় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০