সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক :

টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা এবং কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেনাকা পেরারা নামে এক আইনজীবী কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন।

কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গোমেজ ১৭ মে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি নেয়ার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর লঙ্কা এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, টেম্পল ট্রিস ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন ও আক্রমণে সহায়তার ষড়যন্ত্রে জড়িত থাকা সংক্রান্ত এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ সাত জনকে গ্রেফতারের জন্য সিআইডি’কে অবিলম্বে নির্দেশ দিতে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন অ্যাটর্নি সেনাকা পেরারা।

আবেদনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, লঙ্কান সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন এবং আইজিপি চন্দনা বিক্রমেরত্নেকে বিবাদী করা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930