সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, হাহাকার হবে না : খাদ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারা বিশ্বে যখন খাদ্যের দাম বাড়ে তখন এখানেও (বাংলাদেশে) খাদ্যের দাম বাড়তে পারে। তবে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, হাহাকার হবে না। দেশে প্রচুর খাদ্য মজুত আছে। সামনে আউশ চাষাবাদ হবে, আশা করা যায় উৎপাদনও ভালো হবে। এসময় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সে বিষয়ে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।

সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন:মুক্তির অভিযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের ভিত শক্তিশালী করেছে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের সুবিধাভোগী এদেশের সবাই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও তার সুযোগ্যপুত্র ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। সেই ডিজিটাল প্রযুক্তির সুযোগ নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেজনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশে খাদ্যের সংকট হবে না। গম নিয়ে চিন্তার কারণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, গমের জাহাজ প্রতিনিয়ত আসছে। আমাদের প্রতিবেশী দেশ থেকে গম দেওয়ার কমিটমেন্ট রয়েছে এবং সে অনুযায়ী গম আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব) আবদুল হাফিজ মল্লিক পিএসসি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান সিরাজ,জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, মেজর আ ত ম হালিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বক্তৃতা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930