সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ধুমপান করতে নিষেধ করায় সাংবাদিক পেটাল ছাত্রলীগ

শিক্ষা ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের টিভি রুমে সিগারেট খেতে নিষেধ করায় বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও একটি অনলাইন পোর্টালের-এর ক্যাম্পাস প্রতিনিধি সাহাব উদ্দিনকে মারধর করেছে হল ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন কাজল ও তার অনুসারীরা

রোববার (৩০মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাহাব উদ্দীনের বন্ধুরা গিয়ে তাকে উদ্ধার করে। মারধরের ঘটনায় নেতৃত্ব দেয়া কাজল ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল সিগারেট খাচ্ছিল। তখন শাহাবুদ্দিন তাকে বাইরে গিয়ে খাইতে বলে। এতে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে।

ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি শুনেছি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা রাত ১২টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকরা তিন দফা দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছে। প্রশাসন বলছে, উপাচার্য আজ অফিসে এলে প্রথম ঘণ্টায় এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত  দেবেন। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার অনুরোধ জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930