মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৬ হাজার ৫৮৫ জন’

আকাশবার্তা ডেস্ক :

আগামী রোববার (৫ জুন) সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এবার বাংলাদেশ থেকে ৫৬ হাজার ৫৮৫ জন হজে অংশ নিতে পারছেন বলে জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মো. ফরিদুল হক খান বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিশ্বের কোন দেশ হজে অংশ নিতে পারেনি। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবছর সীমিত সংখ্যক যাত্রী হজে অংশ নিতে পারছে। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য বলেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের বিশাল সংখ্যক হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন। বেসরকারি এজেন্সিও আমাদের নির্দেশনা মেনে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি। বিগত ১৩ বছরে হজ কার্যক্রমের যে উন্নতি সাধন হয়েছে তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। হজ ব্যবস্থাপনা আইন ২০২১ অনুসারে এবার আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান ও হজ পরিচালনায় নিযুক্ত ব্যক্তি ও ২০০ জন হজযাত্রী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১