সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘সংকট মোকাবেলায় ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার’

আকাশবার্তা ডেস্ক : 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে যে সংকট বয়ে এনেছে তা মোকাবেলায় সরকার ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে বুধবার (৮ জুন) এই অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  একইসঙ্গে আগামী অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

জামালপুর-৫ আসনের সদস্য মোজাফ্‌ফর হোসেনের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ১ হাজার মিলিয়ন (১ বিলিয়ন) মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট’ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপনের আগের দিন সংসদে এক প্রশ্নের উত্তরে সংকট মোকাবেলায় অর্থ সংগ্রহের এই পরিকল্পনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এবারের বাজেট সাপোর্ট শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা এবং সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি কোভিড মহামারীজনিত অর্থনৈতিক সংকট মোকাবেলা কর্মসূচির অংশ হিসেবে আগামী অর্থবছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট’ হিসেবে গ্রহণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকার বাজেট সাপোর্ট হিসেবে যে দেড় বিলিয়ন ডলার সংগ্রহ করছে, টাকার অংকে তা ১৩ হাজার কোটি টাকার বেশি।

শেখ হাসিনা বলেন, সরকার জনগণের সুপরিকল্পিত আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন পরিকল্পনাসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহামারী আর যুদ্ধের এই সংকটকালে নতুন অর্থবছরের বাজেট পৌনে ৭ লাখ কোটি টাকার হচ্ছে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যেখানে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি থাকতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930