সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আ.লীগকে সবসময় উজানে নাও ঠেলে ঠেলেই চলতে হয়েছে : শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে। ৮১ সালে দেশে ফেরার পর ৮৩ সালে আমাকে যখন গ্রেপ্তার করা হয়। তখন ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়। ১/১১ আমাকে গ্রেপ্তার করা হয়। দেশে আসতে দেয়া হয়নি। কিন্তু আমি কারো কাছে কোনদিন মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি। যতবারই আমি গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশ্যে চিঠি দিয়েছি। দেশবাসীকে চিঠি দিয়েছি।

আজ শনিবার (১১ জুন) দুপুরে নিজের কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা গণভবনে শুভেচ্ছা জানাতে আসলে তাদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ঢাকার দুই মেয়র, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বড় নেতাদের কেউ কেউ উল্টাপাল্টা করলেও আমি সবসময় দেখেছি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা কিন্তু ঠিক থাকে। তারা সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। এটা আমার সময় যেমন দেখেছি, আমার বাবার ক্ষেত্রেও সেটা দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মীরাই দলকে টিকিয়ে রেখেছে। তৃনমূলেই আওয়ামী লীগের প্রাণ।

শেখ হাসিনা বলেন, ১/১১ সময় আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। তখন এই আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাই আন্দোলনে নামে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আমার মুক্তির জন্য মাত্র ১৫ দিনে ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করে। তত্ত্বাবধায়ক সরকার ও অবাক হয়ে যায়। ফলে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের চাপে বাধ্য হয়ে আমাকে মুক্তি দেয়। এটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার শক্তি। জনগণই আমাদের শক্তি। সেখান থেকেই আমি শক্তি পাই। কারণ বাবা-মা ভাই সবাইকে হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীকে আমি আপন করে নিয়েছি।

তিনি বলেন, জেলে বসে দেশ কিভাবে চালাবো, দল কিভাবে চালাবো সেসব লিখে রেখেছিলাম। ক্ষমতায় গেলে কিভাবে উন্নয়ন করবো সে পরিকল্পনা লিখে রেখেছি। ক্ষমতায় এসে সেভাবেই কাজ শুরু করেছি। আজকে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে পেরেছি। বিনা পয়সায় করোনার ভ্যাকসিন দিয়েছি। যাদেরকে বিনে পয়সা ভ্যাকসিন দিয়ে আমরা তরতজা করেছি তারাই এখন সরকারের সমালোচনা করছে।

বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি যেমন জনগণ। জনগণই আওয়ামী লীগের শক্তি। জনমানুষের গড়ে ওঠা দল আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি কখনো জনগণের দল নয়। বিএনপির জন্যই হলো আজন্ম পাপ। বিএনপির শক্তি জনগণ না।

তিনি আরও বলেন, আমরা একটা বাজেট দিয়েছি। উন্নত দেশের জিডিপি মাইনাসে আমরা পাঁচ ভাগের উপরে রেখেছি। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের এই যে অর্জন। এই অর্জনকে অর্জন হিসেবে একটি গোষ্ঠী নিতে পারে না। কেন তাদের এই দৈন্যতা? সেটাই আমার প্রশ্ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930