রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আবারও কমল টাকার মান

অর্থ বাণিজ্য ডেস্ক : 

ডলারের বিপরীতে টাকার মান আবারও কমেছে। গত ৭ জুন প্রতি ডলার সর্বোচ্চ ৯২ টাকায় বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। তবে পরের দিনই হঠাৎ মার্কিন মুদ্রার দাম ৫০ পয়সা কমায় ব্যাংকটি। ফলে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়।

কিন্তু রবিবার (১২ জুন) আবারও ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে। আজ আন্তঃব্যাংকে এক ডলার ৯২ টাকায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ৭ জুন প্রতি ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করে বাংলাদেশ ব্যাংক। সবশেষ ৫০ পয়সা বাড়ানো হলো। এ নিয়ে এক মাসে আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমল। এতে চলতি বছর ডলারের বিপরীতে ১০বার মান হারাল টাকা।

২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপরই ডলারের বিপরীতে টাকার মান কমতে থাকে। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

বর্তমানে ৯২ থেকে ৯৩ টাকার মধ্যে ডলার কেনাবেচা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খোলাবাজারে প্রতি ডলারের মূল্য রাখা হচ্ছে ৯৮ থেকে ৯৯ টাকা পর্যন্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০