সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সিলেটে বন্যা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। মানুষের এই দুর্ভোগ দুর্দশা দেখতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট আসার কথা রয়েছে। হেলিকপ্টারে করে তিনি সিলেটের বন্যা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন। তবে প্রধামন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি বলে জানান শফিকুর রহমান চৌধুরী। সফরকালীন আর কোন কর্মসূচি আছে কি-না তা সফরসূচি পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আগামীকাল সোমবার সিলেট যাচ্ছেন। তিনি সেখানে মঙ্গলবার পর্যন্ত অবস্থান করবেন।

প্রসঙ্গত, ভয়াবহ বন্যায় পুরো সিলেট এখন পানির নিচে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তিনদিন ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930