সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই নোবেল পুরস্কার পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই নোবেল পুরস্কার পাবেন, দেশের জনগণ সেই দিনটার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেকভাবে ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল হচ্ছে এবং চট্টগ্রামে টানেল হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে আন্তর্জাতিক এয়ারপোর্টও হতে যাচ্ছে।

বুধবার (২২ জুন) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন নারীদের ক্ষমতায় আনতে হবে। নারীদের নিয়ে একসঙ্গে চলতে হবে। ঘরের ভেতরে যদি অর্ধেক শক্তিকে বসিয়ে রাখি তাহলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারব না। আজকে নারীরা সমান তালে চলছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

মন্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা এই (কিডনি) ধরনের ট্র্যাপে পড়বেন না। কিডনি দেওয়া যায়, এক ভাই তার ছোট বোনকে দিয়েছে। ভাই-বোন, আত্মীয়-স্বজন অর্থাৎ যেখানে টাকার লেনদেন নেই সেখানে কিডনি দেওয়া অন্য কথা। কিন্তু ব্যবসার জন্য প্রলোভন দেখিয়ে, টাকা না দিয়ে প্রতারণা করা। এসব অন্যায়ের কোনো তুলনা হয় না। আমি এখানকার এসপি মহোদয়কে বলব আপনি ওইসব প্রতারককে খুঁজে বের করবেন। তাদের গ্রেপ্তার করুন, যেন যাবজ্জীবন শাস্তি হয় সেই ব্যবস্থা করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930