সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঈদ উপলক্ষ্যে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

অর্থ বাণিজ্য ডেস্ক : 

আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করেছে সরকার। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ শ্রম আইনের ক্ষমতাবলে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট খোলার রাখার অনুমতির চায়। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শ্রম মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930