রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করল বিআরটিসি

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার (৪ জুলাই) থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

গত ১ জুলাই বিআরটিসির ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং আগামী ১২ জুলাই পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

সোমবার এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি জানান, ঢাকার মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়। মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুট। জোয়ার সাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণ ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুট।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট। গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট। যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-রংপুর, শরিয়তপুর রুট।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট। কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-রংপুর রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুট। যাত্রীসাধারণকে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য বিআরটিসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে সোমবার ০৪ জুলাই) থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনাল জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস ডিপোতে স্ট্যান্ডবাই থাকবে।

ডিপোগুলো:

সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর-১২ নম্বরে মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝির বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।

যোগাযোগ:

মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৩৯১৫১৪, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৭০৮০৮৯, মিরপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১৭-৭৬৩৮২০, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ী বাস ডিপো-মোবাঃ ০১৯১৩-৭৪১২৩৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৭১৫-৬৫২৬৮৩, কুমিল্লা বাস ডিপো-মোবাঃ ০১৭১৬-৬৮৪১৪৪, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৫৫৩-৩৪৯৫৬৭।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০