সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবি : আলহাজ্ব এম আলাউদ্দিন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীতকরণ এবং তা বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন, লক্ষ্মীপুরের প্রবীণ রাজনীতিবিদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। তিনি বলেন, দীর্ঘ ৫৬ বছরের থানার দাবি পূরণ হয়েছে ২০১৪ সালের ২ জুন তারিখে। ওইদিন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে চন্দ্রগঞ্জ থানার অনুমোদন দেয়া হয়। এরমধ্যে ৬ বছর পেরিয়ে গেছে। এখন উপজেলা বায়স্তবায়ন ছাড়া আমাদের আর কোনো দাবি নেই।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন বর্তমান সরকারের কাছে উপজেলা বাস্তবায়নের এই দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন লিকা, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাক্টর, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কামাল ও এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ। এসময় চন্দ্রগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব এম আলাউদ্দিন লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, চন্দ্রগঞ্জ থানার এলাকার ৯টি ইউনিয়নে সাড়ে ৩ লাখ মানুষ বসবাস করেন। এখানে ২টি পূর্ণাঙ্গ পুলিশ প্রশাসনিক থানা রয়েছে। রয়েছে একটি সাব-রেজিষ্ট্রি অফিস। তাই চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করণের সবধরনের ব্যবস্থা রয়েছে। আমরা চাই বর্তমান সরকারের আমলেই যেন চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়ন হয়। এর জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31