সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৮ হাজার ৩৮২ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হবে।

বুধবার (৬ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৭৯ হাজার ৫৪৮ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস, যা ৭ জুলাই থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটর (১১ দশমিক ৬৬৮ গ্রাম) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৭৮ হাজার ৩৮২ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৪ হাজার ৮৮৩ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৪ হাজার ১৫২ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ৯৩৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৩ হাজার ৪৭৯ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ৭৫৭ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930