সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক : 

দুর্বৃত্তের হামলায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহতের ঘটনায় আগামীকাল শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে, আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার।

শুক্রবার (৮ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও শিনজো আবেকে নিজের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে শোকবাণী দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপানের দীর্ঘকালীন এই প্রধানমন্ত্রী। এর আগে সকালে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার ওপর গুলি চালায় আততায়ী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

নারা শহরের স্থানীয় দমকল বিভাগ জানায়, সময় সাড়ে ১১টায় নারা শহরের ইয়ামাতোসাইদাইজি স্টেশনের কাছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য বক্তৃতা করছিলেন শিনজো আবে। এ সময় দুটি গুলির শব্দের পর মাটিতে লুটিয়ে পড়েন আবে। তার দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানিয়েছে দমকল বিভাগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930