সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
পদ্মা সেতু

পদ্মা সেতু : ২০ দিনে আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা

বাণিজ্য ডেস্ক : 

২৭ জুন পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরুর পর হতে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি।

ঈদুল আজহার ছুটিতে ৮ জুলাই পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

সব চেয়ে কম টোল আদায় হয়েছে গত ১০ জুলাই ঈদের দিন রবিবার। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। এ দিন গাড়ি পারাপার হয়েছে ১১ হাজার ৯৫৪টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে প্রথম টোল দিয়ে সেতু পার হন। এর পর ২৬ জুন হতে সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। প্রথম দিন ২৬ জুন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি গাড়ির বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। আর জাজিরায় ২৪ হাজার ৭২৭টি গাড়ির বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা। মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি।

২৭ জুন মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। একইভাবে ২৮ জুন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১ শ’, ২৯ জুন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০, ৩০ জুন এক কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০, ১ জুলাই ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০, ২ জুলাই ১ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০, ৩ জুলাই ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৯৫০, ৪ জুলাই ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০, ৫ জুলাই ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০, ৬ জুলাই ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০, ৭ জুলাই ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০, ৮ জুলাই ৮ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, ৯ জুলাই ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০, ১০ জুলাই ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০, ১১ জুলাই ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০, ১২ জুলাই ৩ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৪৫০, ১৩ জুলাই ৩ কোটি ৪ লাখ ২৮ হাজার ৪৫০, ১৪ জুলাই ২ কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৫০ এবং ১৫ জুলাই ৩ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৫০ টাকা আদায় হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930