সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১ হাজার ৩১৪ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক : 

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩১৪ টাকা বেড়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ৩১৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা। আগে দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা। যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা।

এর আগে দেশের বাজারে ১৭ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930